কলকাতা নাইট রাইডার্স (KKR) ভক্তদের কাছে আইপিএল ২০২৫ একটি হতাশার মরসুম হিসেবে মনে থাকবে।
আজিঙ্কা রাহানের নেতৃত্বে নাইট বাহিনী এবার প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। তবে, ভবিষ্যৎ মরসুমের জন্য দলের কর্মকর্তারা ইতিমধ্যেই বড় পরিবর্তনের পরিকল্পনা শুরু করেছেন।
২০২৪ সালে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। মেন্টর গৌতম গম্ভীরের কৌশলগত দিকনির্দেশনা এবং দলের ব্যাটিং-বোলিংয়ের দুর্দান্ত সমন্বয় এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল।
ভেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে তার দুরন্ত অর্ধশতরান KKR শিরোপা জয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছিল।
এই পারফরম্যান্সের জন্যই মেগা নিলামে কলকাতা তাকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ধরে রেখেছিল।
kkr: কেকেআর-এর ভবিষ্যৎ পরিকল্পনা
সূত্রের খবর, আইপিএল ২০২৬-এর আগে ট্রেড উইন্ডোতে কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের বিনিময়ে ফিল সল্টকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।
ইংলিশ ওপেনার ফিল সল্ট ২০২৪ আইপিএল-এ কেকেআর-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। ১২ ম্যাচে ৪৩৫ রান সংগ্রহ করে তিনি দলের শক্তিশালী শুরুর মূল ভিত্তি ছিলেন।
কিন্তু মেগা নিলামে কেকেআর তাকে ধরে রাখতে ব্যর্থ হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ১১.৫০ কোটি টাকায় তাকে দলে নেয়।
ফিল সল্টের প্রত্যাবর্তন এবং ভেঙ্কটেশ আইয়ারের সম্ভাব্য প্রস্থান কেকেআর-এর দল গঠনের কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। দলের ব্যাটিং অর্ডারে শক্তি ফিরিয়ে আনতে এবং নতুন মেন্টর ও কোচিং স্টাফের অধীনে আগামী মরসুমে আরও ভালো পারফরম্যান্সের জন্য কেকেআর প্রস্তুতি নিচ্ছে।








1 thought on “KKR-এর নতুন চমক! পুরোনো খেলোয়াড় ফিরছেন!”